ডিপার্টমেন্টাল স্টোরে বিয়ার বিক্রির অনুমতি উপত্যকায়, হিন্দু ভাবাবেগে আঘাত, অভিযোগে সরব বিজেপি

আমাদের ভারত, ১৩ অক্টোবর:
উপত্যকায় বিজেপি নেতাদের আক্রমণের মুখে পড়লেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। সম্প্রতি ভূস্বর্গে ডিপার্টমেন্টাল ষ্টোরগুলিতে বিয়ার বিক্রি করার অনুমোদন দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নরের। এই সিদ্ধান্তে বিরোধিতায় সরব হয়েছে পদ্ম শিবির। তাদের বক্তব্য জম্মু মন্দিরের শহর। সেখানে বিয়ার বিক্রি হতে দেওয়া হিন্দু ভাবাবেগে আঘাত করার সমান।

মঙ্গলবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেখানে রাজ্যের শহর অঞ্চলের ডিপার্টমেন্টাল স্টোরে বিয়ার বিক্রির অনুমোদন দেওয়া হয়। অন্যান্য রেডি টু ড্রিঙ্ক পানীয় বিক্রির অনুমতি দেওয়া হয় এই বৈঠকে। মনোজ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর উপদেষ্টা রাজীব রায় এবং জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব অরুণ কুমার মেহতা।

এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবিন্দার গুপ্তা। তিনি বলেন, জম্মু মন্দিরের শহর হিসেবে পরিচিত। আমরা ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে বিয়ার এবং অন্যান্য অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রির বিরুদ্ধে। প্রশাসনিক পর্ষদ জম্মু-কাশ্মীরে লিকার লাইসেন্স ও বিক্রি আইন ১৯৮৪ এবং আবগারী নীতি ২০২৩-২৪ এবং রেডিও ড্রিঙ্ক এর খুচরা বিক্রয়ের জন্য লাইসেন্স jkel-2a প্রদানের জন্য আইন অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে মঙ্গলবার। এর ফলে কেন্দ্রশাসিত অঞ্চলের শহর এলাকার ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে এই পানীয় পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *