স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৬ জুন:
রাজ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা যত বাড়ছে ততই বাড়ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল সরাসরি নদীয়ার কুপার্স ক্যাম্প পৌরসভার ১ নালম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন তৃণমূলের মহিলা সদস্যরা।

অভিযোগ কুপার্স ক্যাম্পের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সরকার এলাকার লোকেদের ভ্যাকসিন না দিয়ে সেই ভ্যাকসিন অর্থের বিনিময় চড়া দামে কালোবাজারি করছে। পেছনের দরজা দিয়ে বিক্রি হচ্ছে ভ্যাকসিন। ফলে এলাকার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে ভ্যাকসিন থেকে। তার প্রতিবাদে ভ্যাকসিন পাওয়ার দাবিতে রানাঘাট কুপার্স এর তৃণমূলের মহিলা সদসরা একত্রিত হয়ে বিক্ষোভের সরব হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সরকার। তাঁর দাবি, এসব বিজেপির চক্রান্ত। নিয়ম-শৃঙ্খলা মেনেই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

