জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া কে কে এম এস নামে এক সংগঠন। বর্তমান কোভিড পরিস্থিতিতে সকালে নিত্যদিনের বাজার করতে আসা পথচলতি মানুষের ভিড়ে ঠাসা অবস্থায় আজ বেলদা কাঁথিগামী রাজ্য সড়কে খাকুড়দা বাজারের উপর কৃষি আইনের বিরোধিতা সম্বলিত একটি ব্যানারে আগুন ধরিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল সংগঠনের সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচি রোধে প্রশাসনিক হস্তক্ষেপ করতে দেখা যায়নি। যদিও রাস্তার ট্রাফিকের কাজে থাকা দুজন সিভিক কোনও রকমে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা চালিয়ে যায়।


