বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব তথাগত রায়

আমাদের ভারত, ২৯ আগস্ট: বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি টুইটারে লিখেছেন, “বাংলাদেশেরই কিছু মুসলিম লেখক অত্যন্ত নির্ভীকভাবে সেদেশে হিন্দুর উপর অত্যাচার লিপিবদ্ধ করেছেন। যেমন শাহরিয়ার কবীর, মুনতাসির মামুন, সালাম আজাদ, আবুল বারকাত, তসলিমা নাসরিন, ইত্যাদি। এঁরা আমাদের নমস্য। এঁদের সঙ্গে হুমায়ুন আজাদ-এর নাম করতেই হবে (হুমায়ুন আহমেদ নন)। এঁর লেখা ‘পাক সার জমিন সাদ বাদ’ এবং ‘মাতাল তরণী’ অসাধারণ লেখা। এঁকে ইসলামী মৌলবাদীরা খুন করেছে।”

এর আগে টুইটারে অর্থনীতিবিদ প্রিয়ঙ্কা চক্রবর্তির একটি মন্তব্য শেয়ার করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “২০২১ সালের আগে গোপাল পাঁঠা, ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালী দাঙ্গা নিয়ে সিনেমা তৈরি হলে অনেক হিন্দু বাঙালির চশমা খুলতে সাহায্য করত। এঁরা ছদ্ম ধর্মনিরপেক্ষতার একটি কল্পিত জগতে বাস করেন। কারণ ইতিহাস বিকৃত ছিল এবং সত্য তাঁদের কাছে কখনও প্রকাশ পায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *