সাথী দাস, পুরুলিয়া, ২৫ নভেম্বর: চিতা বাঘের পর এবার ভালুকের উপস্থিতির প্রমাণ মিলল কোটশিলা রেঞ্জের সিমনি বিটের হরতন জঙ্গলে। আজ পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশীষ শর্মা জানান, “সম্প্রতি ওই জঙ্গলের থাকা আমাদের ট্র্যাপ ক্যামেরায় ভালুকের ছবি ধরা পড়েছে। পূর্ণ বয়সের একটি ভাল্লুকের ছবি ধরা পড়লেও ওই জঙ্গলে সংখ্যাটা আরও বেশি বলে ধারণা।”
প্রসঙ্গত, বার বার এই সিমনি বিটের জাবর পাহাড়ের জঙ্গলেই ধরা পড়েছে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় চিতা বাঘের ছবি। কখনও জোড়া চিতা বাঘের ছবি, কখনও শাবক চিতারও বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ছবি ধরা পড়েছিল।

