করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন হলদিয়া মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নীলাঞ্জনা দে

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন হলদিয়া মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নীলাঞ্জনা দে। তিনি বেশ কিছু দিন ধরে করোনায় ভুগছিলেন। কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। কিছুটা সুস্থ অনুভব করায় দিন চারেক আগে হলদিয়ায় ফেরেন তিনি। কিন্তু ফের তিনি অসুস্থ বোধ করায় তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই আজ তিনি মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আইনজীবী মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *