বেলদায় পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে তৎপরতা পুলিশের, বাইকের চালক ও আরোহীরও মাথায় হেলমেট না থাকলে নেওয়া হল আইনি ব্যবস্থা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: গতকয়েক মাসের মধ্যে পথ দুর্ঘটনায় বেশ কয়েক জন ব্যক্তির মৃত্যুর পর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আরও তৎপর হল বেলদা থানার পুলিশ। আজ বেলদা থানা এলাকার বেলদা- কাঁথি রাজ্য সড়কের আসদা মোড় এলাকায় পুলিশের অতি সক্রিয়তা দেখা গেল এদিন। শুধুমাত্র চালকের হেলমেট থাকলে নয় চালকের পাশে বসে থাকা বাইক আরোহীরও মাথায় হেলমেট না থাকলে আইনত ব্যবস্থা নিলেন তাঁরা। যদিও আইনি ব্যবস্থা অনুযায়ী সুরক্ষার বিষয়ে প্রত্যেকেরই মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক। সে কথা মাথায় রেখে আজ তৎপরতা দেখালেন বেলদার পুলিশ প্রশাসন।

যদিও এর আগে শুধুমাত্র চালকদের মাথায় হেলমেট থাকলেও নরমে গরমে বুঝিয়ে তাদের ছেড়ে দিত পুলিশ। তবে গতকালের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার পর সম্পূর্ণ কঠোরভাবে অতি সক্রিয়তার সঙ্গে আজ হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরলেন তাঁরা সেইসঙ্গে সবক শেখাতে আইনি ব্যবস্থাও নিলেন। যদিও এই ধরপাকড়ের সময় বেশকিছু হেলমেট বিহীন বাইক আরোহীকে দেখা গেল পুলিশের পাশ কাটিয়ে চলে যেতে। তবে যতটুকু পারা যায় মানুষকে সচেতন করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা গেল বেলদার পুলিশ প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *