রাতে খাবারে বিষ মিশিয়ে  দেওয়ার অভিযোগ, গোটা গ্রামে মৃত্যুর মিছিল কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন  প্রাণীর

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৪ জুন: রাতের অন্ধকারে গ্রামের প্রতিটা বাড়িতে গবাদিপশুর খাদ্যেবিষ মিশিয়ে দিল দুষ্কৃতীরা। তার কারণে শুক্রবার সকাল হতেই  গ্রামে দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে  রয়েছে কুকুর মরা। সেই সঙ্গে গরু-ছাগল, হাঁস-মুরগি  মারা যাচ্ছে। কুকুর, গরু,  ছাগল, হাঁস, মুরগি সব মিলিয়ে  প্রায় ২০টির প্রাণীর মৃত্যু হয়েছে। সময় যত যাচ্ছে  গবাদিপশুর মৃত্যু আরও বেশি হচ্ছে‌।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারী  হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে স্বরূপদা গাজী পাড়ায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মানুষে মানুষে শত্রু  থাকতেই পারে তাই বলে এভাবে অবলা জীবদের হত্যা কর মেনে নেয়া যায় না। গোটা একটা গ্রামে মড়ক লেগেছে। এমনকি মানুষের খাদ্যর মধ্যে যেমন ভাতের হাঁড়ি পানীয় জলের কলের মধ্যে বিভিন্ন জায়গায় বিষ ঢেলে দিয়েছে।পুলিশ সঠিক তদন্ত করুক কেন এই ধরণের অপরাধমূলক কাজ হচ্ছে। এটা কোনমতেই মেনে নেওয়া যাবে না। 

এলাকার বাসিন্দারা থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থলে আসে স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ এসে  তদন্ত শুরু  করেছে। এর পিছনে বড়সড় কোনও  চক্রান্ত আছে কিনা  সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। 

এই ঘটনায় জেরে গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। সঠিক তদন্ত  চাইছে গ্রামবাসীরা। কারণ যেকোনও  সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *