“অভিষেক নেতাজির সমতুল্য”, ঝড়ের গতিতে মদনের ভিডিও ভাইরাল

রাজেন রায়, কলকাতা, ১৭ জানুয়ারি: ফেসবুক পোস্টে এসে ফের বিস্ফোরক মদন মিত্র। ‘মদন মিত্র ফেসবুক লাইভে এসে বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কালার দিয়ে হোক, গান দিয়ে হোক চিত্তরঞ্জনের রসগোল্লা হোক ঘুরেফিরে মদন মিত্র। আমার বেশিরভাগ ক্ষেত্রে মহিলা অনুগামী। তবে তাদের বয়স হচ্ছে ১৮ থেকে ২৫। ১৭, ১৮ বছরের মেয়েরা আমার নাতনির মতো। আমার ডেইলি প্রায় ৩ থেকে ৪০০০ সেলফি ওঠে। এক হাজারের বেশি ছবি ওঠে ছেলেদের সঙ্গে। সেই ছবিগুলো বেরচ্ছে না। মদন মিত্রের ব্যক্তিগত চরিত্র পার্সোনাল লাইফকে নষ্ট করার জন্য একসঙ্গে নানান রকম ভাবে ঝাঁপিয়ে পড়েছেন অনেকে।’

পাশাপাশি তিনি বলেন, মমতা ব্যানার্জি যদি মোহনদাস করমচাঁদ গান্ধী হয় অভিষেক আমাদের সুভাষচন্দ্র বসু। অভিষেক কোহিনুর। আমি জানি এই নিয়ে ট্রোল হবে। মদন মিত্র নেতাজি সুভাষ চন্দ্রের সঙ্গে অভিষেককে তুলনা করছে। আমার ব্যানার মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অস্ত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে একজন জিজ্ঞেস করছেন আপনি তৃণমূলে রয়েছেন। তিনি বলেন, তৃণমূল তো এখন সমুদ্র। তৃণমূলে না থাকলে ডুবে মরে যাব। সমুদ্রের মধ্যে তো আমিও আছি। আমি তৃণমূলের পাহারাদার। মৃত্যুবরণ করবো তৃণমূল কংগ্রেস ছাড়বো না।

পার্থ চ্যাটার্জি আমায় ফোন করবে না তো দিলীপ ঘোষকে ফোন করবেন প্রশ্ন তোলেন মদন মিত্র। ‘তিনি বলেন, ’আমার কথায় আমার ব্যবহারে কারোর যদি মনে হয় আমি ভুল করেছি আমি জোর হাত করে বলছি হে ঈশ্বর ওরা জানে না ওরা কি বলছে ওদের ক্ষমা করো। আমি দলে ছিলাম দলে আছি। আমি শৃঙ্খলা রক্ষা করব বলেও জানান তিনি। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *