মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভার নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৩ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার নির্বাচন। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সামসেরগঞ্জ ও জঙ্গীপুর দুটি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ১ লক্ষ ভোটে সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে। সব ভোট আগামী দিনে জোড়া ফুলে দিতে হবে। যারা জেতার স্বপ্ন দেখছিল তাদের বারা ভাতে ছাই দিতে হবে। জোর জবরদস্তি গায়ের জোরে বাংলা দখল করতে চেয়েছিল। বিজেপিকে সুবিধা করে দিতেই কংগ্রেসের সাথে সিপিএমের জোট করা হয়েছিল। ভাঙ্গা পায়ে ২১৩ আসন দখল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে খেলা শুরু হবে। যে ভাবে ভয় দেখিয়ে ইডি সিবিআই করা হচ্ছে তাতে কোনও ফল হবে না। ৫০০বার ডাকলেও কিছু হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বহিরাগত নিয়ে এসে বাংলা দখল করতে পারেনি। ডবল ইঞ্জিন মডেল দিয়ে বাংলা দখল করতে পারল না, ক্ষমতা থাকলে আটকে দেখাক আমাদের। আমরা দলের দরজা বন্ধ করেছি যেদিন চাইব দরজা খুলব সেদিন ভারতীয় জনতা পার্টি উঠে যাবে।

তিনি বলেন, আগামী দিনে কাশ্মীর থেকে কন্যা কুমারী সব জায়গায় একটি আওয়াজ উঠেছে তার জন্য ওরা এত ভয় দেখাচ্ছে চমকাচ্ছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নোংরামো করছে। এক লক্ষ ভোটে জঙ্গিপুরকে জেতাতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিনই কাফি। ফলে উন্নয়নের নিরিখে এই লড়াই হবে আগামী দিনে বিজেপি সাথে। কংগ্রেস কিছু করে না মানুষের পাশে দাঁড়ান না, সব কিছু বিক্রি হলেও কংগ্রেস কোনও প্রতিবাদ করে না। আগামী দিনে বহরমপুরে বিজেপি কংগ্রেস থাকবে না শুধু তৃণমূল থাকবে। মানুষ জবাব দেবে। তৃণমূল কংগ্রেস মাথা নত করতে চায় না। উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপির দুই ভাই ইডি ও সিবিআই। আজ যোগী আদিত্যনাথ সরকারকে ছবি চুরি করে প্রচার করতে হচ্ছে। আমাদের এই লড়াই অনেক বড় লড়াই, তৃণমূল কংগ্রেস বহিরাগতদের কাছে মাথা নিচু করে বেঁচে থাকবে না। ২১৩ টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *