পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৭ ডিসেম্বর: জাতীয় সড়কের কাছে পরিত্যক্ত কফিন ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড়ের ডহরপুরের ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বেলদা– খড়গপুরগামী ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের ডহরপুর এর কাছে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত কফিন দেখতে পায় এলাকাবাসীরা। আর এই কফিনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঘটনার স্থলে হাজির হয় নারায়ণগড় থানার পুলিশ। পরে কফিন খুলে দেখা হয় কফিনের মধ্যে কোন কিছু ছিল না। তবে প্রশ্ন উঠছে কী ভাবে এই পরিত্যক্ত কফিনটি ৬০ নম্বর সড়কের কাছে এল। ইতিমধ্যে এ বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে নারায়ণগড় থানার পুলিশ।

