সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ সেপ্টেম্বর: প্রেমের জ্বালে ফাঁসিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার রাজবেরিয়া সমুদ্রপুর এলাকার। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম আইজুল বক্স।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস ধরে প্রতিবেশী কিশোরীর সঙ্গে ২২ বছর বয়সী আইজুল বক্স প্রেমের সম্পর্ক গড়ে। ভুলিয়ে ভালিয়ে ওই কিশোরীকে বেশ কয়েকবার নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনই চলার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে কিশোরীকে চাপ দিতে থাকে। ঘটনার বর্ণনা দিয়ে পরিবারের লোকজনকে সব কিছু খুলে বলে ওই কিশোরী। ঘটনা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়।

