পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ নভেম্বর: শিলিগুড়িতে দিনমজুরের কাজ করতে গিয়ে রহস্যমৃত্যু বংশীহারির যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। দিন কয়েক আগেই সেখানে গিয়েছিল রাজু মিঁঞা (৩৫)। যদিও পরিবারের দাবি, কাজ করবার সময় চারতলা থেকে পড়েই মৃত্যু হয়েছে তার বলে জানানো হয়েছে তাদের।
পরিবার সুত্রের খবর, দিন কয়েক আগে শিলিগুড়িতে দিন মজুরের কাজে যায় বংশীহারীর আলিগাড়া গ্রামের বাসিন্দা রাজু মিঁঞা। বৃহস্পতিবার সন্ধে নাগাদ আচমকা একটি ফোন আসে এবং তাদের জানানো হয় রাজু চার তালার ছাদ থেকে পড়ে গিয়েছে। সেখান থেকে তড়িঘড়ি তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের স্ত্রী সেরিনা বিবি বলেন, কিছুদিন আগে তার স্বামী শিলিগুড়িতে দিন মজুরের কাজে গিয়েছিল। কাল রাতে সেখান থেকে আমাদের ফোন করে জানানো হয় তিনি চার তালার ছাদ থেকে পড়ে মারা গিয়েছে।
এলাকার কাউন্সিলর বিশ্বনাথ সরকার জানিয়েছেন, আমি কাল রাতেই ঘটনাটি শুনেছি, এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলেছি। দুঃস্থ ওই পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

