পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে দুদিনের জেলা সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: আজ পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে দুদিনের নবম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শহরের বিদ্যাসাগর হলে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য কোভিড উত্তর পরিস্থিতিতে বাংলার শিক্ষা ব্যবস্থা কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র শিক্ষকদের নিজস্ব দাবি দাওয়া আদায় নিয়ে এই সম্মেলন নয়, প্রশাসনিক দুর্নীতি দূর করে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।

এই সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডঃ স্বপন রায়, সমিতির জেলা সভাপতি ক্ষিতীশ চন্দ্র আইচ, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ মাঝি, প্রসেনজিৎ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *