কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম পশ্চিম মেদিনীপুরে সরেজমিনে পরিদর্শন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দলের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল। ৯ জন সদস্যের এই বিশেষ প্রতিনিধি দলটি তিনটি দলে বিভক্ত হয়ে আজ পশ্চিম মেদিনীপুরের পিংলা এবং ডেবরা ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কাজকর্ম পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া, আবাস যোজনাতে কাজ না করেই টাকা তুলে নেওয়া সহ অন্যান্য অভিযোগগুলিও তাঁরা খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *