স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ জনুয়ারি: পারিবারিক বিবাদের জেরে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। যা নিয়ে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর থানার সগুনা দাসপাড়ার।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম নীলাপদ দাস, বয়স আনুমানিক (৫৭) বছর। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন নিলাপদ দাস। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ওই এলাকারই একটি আম বাগানে আম গাছের ডালের সাথে নীলপদ দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষ। এরপর শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার বেলা একটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও ওই ব্যক্তির কি কারণে মৃত্যু তা স্পষ্ট করতে পারছে না তার পরিবার। যদিও ভাইয়ের সাথে জমি বিবাদের জেরে এই আত্মঘাতীর ঘটনা না কি অন্য কোনো রহস্য এর পেছনে লুকিয়ে আছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

