স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল: রাধিকাপুরে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়ি থেকে ফেরার পথে কংগ্রেস কর্মীদের দুই গোষ্ঠী বচসায় জড়িয়ে পড়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সামনেই হাতাহাতি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের মধ্যে।
জানাগেছে, গাড়িতে ওঠা নিয়ে এই বচসার সূত্রপাত হয়। যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তারা আবার রওনা দেন। যদিও এ বিষয়ে কংগ্রেস নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

