ডালখোলায় ৩৪ নং জাতীয় সড়কে গম বোঝাই লরিতে আগুন, এলাকায় চাঞ্চল্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত ভারত, ৮ আগস্ট: জাতীয় সড়কের পাশে গম বোঝাই লরিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার মিঠাপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিষভ সিং জানায়, সন্ধ্যা ৭ টা নাগাদ ডালখোলার মিঠাপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গম বোঝাই লরিতে হঠাৎই আগুন দেখতে পাই। আগুন লাগার ঘটনার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে গাড়ির কেবিনে। এরপর স্থানীয় বাসিন্দরা খবর দেয় ডালখোলা দমকল কেন্দ্রে। খবর দেওয়া হয় ডালখোলা থানাতেও।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডালখোলা থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার ঘটনায় লরি ও লরিতে থাকা গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সঠিক কি কারণে লরিটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট ভাবে জানা না গেলেও স্থানীয়দের অনুমান গাড়িতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *