অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৫ মে: রবিবার সন্ধ্যায় একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম গড় শালবনি এলাকায় রাজ্য সড়কের ধারে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে বাড়ির ভিতর থেকে জঙ্গলের দিকে পাঠায়।
হাতি রাস্তার উপর দাপিয়ে বেড়ানোর ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে বাসে থাকা যাত্রীরা। রবিবার সন্ধ্যার মুখে বেশ কয়েক ঘণ্টা ধরে রাস্তার উপর দাপিয়ে বেড়ায় হাতি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা রাতের বেলা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

