বেলপাহাড়িতে ঘুরতে এসে তারাফেণি নদীতে পড়ে মৃত্যু হল বারুইপুরের এক বালকের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট: বাবা মায়ের সাথে বেড়াতে এসে নদীতে পড়ে গিয়ে মৃত্যু হল এক বালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি থানার ঘাঘড়াতে।পুলিশ জানিয়েছে, মৃত ওই বালকের নাম সমৃদ্ধ দাস (৮)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকার দত্ত পাড়াতে।

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি একটি জনপ্রিয় পর্যটন স্থল।এখানে প্রচুর পর্যটন স্থল রয়েছে। তার মধ্যে ঘাঘড়া একটি অসাধারণ জায়গা।তারফেণি নদীর জলপ্রপাত দেখতে সারা বছর প্রচুর মানুষ এখানে আসেন।পাথরের গা বেয়ে তীব্র স্রোতে বয়ে গিয়েছে তারাফেণি নদী।জঙ্গলে ঘেরা এই জায়গাটির প্রকৃতিক রূপ অত্যন্ত মনোরম। এর আগেও এখানে এই তারফেণি নদীর স্রোতে পড়ে গিয়ে মৃতর ঘটনা ঘটেছে। বড় বড় পাথরের চট্টান অত্যন্ত মসৃন। পা পিছলে যাওয়ার আশঙ্কা সব সময়ই থাকে।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এলাকা থেকে দুটি পরিবার বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার এই দলটি বেলপাহাড়ি গিয়েছিল। সুশান্ত দাস তার আট বছরের ছেলে এবং তার স্ত্রী ছিলেন ওই দলে। জানা গিয়েছে, নদীতে তীব্র জলস্রোত ছিল। ওই বালকটি হঠাৎই পা হড়কে নদীর জনস্রোতের মধ্যে পড়ে যায়। তার বাবা এবং অন্যরা দ্রুত জলে নেমে বালকটিকে উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। কিন্তু স্রোত অত্যন্ত বেশি ছিল। ওই স্রোতের মাঝে একটি জায়গায় বালকটি আটকে পড়ে। অন্যাদিকে এই ঘটনা দেখে স্থানীয় সিভিক ভলান্টিয়াররা উদ্ধার কার্যে হাত লাগন। একেই প্রচুর জল আর তার মধ্যে তীব্র স্রোত সবমিলিয়ে বালকটিকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় চলে যায়। তাদের চেষ্টায় বালকটিকে উদ্ধার করে দ্রুত বেলপাহাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *