ডেবরায় একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজার সংলগ্ন এলাকায় একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটল৷ দোকানের মালিক রাত দুটোয় বাড়িতে যাওয়ার পরেই চোরের দল দোকানের তালা ভেঙ্গে ভেতর ঢোকে। তারা তুলে নিয়েছে যায় ব্যাটারিগুলি। রাত ২টা ৩০ মিনিটের মধ্যেই ৩০ টি ব্যাটারি লোপাট করে চলে যায় চোরের দল৷ ঘটনার পুরো ফুটেজ উদ্ধার করে তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ৷

চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তিনজনের একটি দল একের পর এক ব্যাটারি গাড়িতে তুলছে। আজ সকালে দোকানদার দোকান খোলার পরেই তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। দোকান থেকে ৩০-এর বেশি গাড়ির ব্যাটারি উধাও হয়ে যায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ দোকানে এসে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *