অনলাইনে জুয়া খেলে সাত লক্ষ টাকা দেনা, মেটাতে না পারায় জলপাইগুড়িতে আত্মঘাতী যুবক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ নভেম্বর: ক্রিকেট জুয়া খেলে সাত লক্ষ টাকা দেনা। টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করল এক যুবক দাবি তার পরিবারের। সর্বনাশা জুয়া খেলা বন্ধ করার দাবি তুলল হয় মৃতের পরিবারের পক্ষ থেকে।

জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়ল পাড়ার গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম সাহীন আলী (২৫)। বাড়িতে স্ত্রী ও সন্তান আছে। দীর্ঘদিন ধরে আইপিএল সহ অন লাইনে জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। এই নিয়ে মাঝেমধ্যে পারিবারিক সমস্যা হত। গতবছর ক্রিকেট জুয়া খেলে প্রায় কুড়ি লক্ষ জিতেছিলেন এরপর দুটি বাইক ও চার চাকা গাড়িও কিনেছিলেন। কিন্তু কয়েক মাস বাদে সেগুলো বিক্রি করে জুয়ার টাকা মেটায়। কয়েকদিন থেকে প্রায় সাত লক্ষ টাকা দেনায় মানসিক ভাবে ভেঙে পরে সাহীন। গতকাল বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানালেন মৃত যুবকের দাদা মহম্মদ ভানু। এরপরেই বাবার ঘরে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, আমরা চাই এই জুয়া বন্ধ হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *