অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ মার্চ:
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া ১০ নং অঞ্চলের খুদগড় গ্রামে আজ দুপুরে বিধ্বংসী আগুনে ৮টি বাড়ি ভস্মীভূত হয়। স্থানীয়রা জানান, জঙ্গলে কেউ আগুন লাগিয়েছিল, সেই আগুন দুপুরে বইতে থাকা “লু”র মাধ্যমে গ্রামে ছড়িয়ে যায়। গ্রামবাসীরা অভিযোগ করেন, দুপুর ১টা ৪০ নাগাদ দমকলে খবর দেওয়া হলেও দমকল বাহিনীর ১টি ইঞ্জিন প্রায় ৪ ঘন্টা পরে সন্ধ্যে ৫টা ৩০ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।


