তীব্র দাবদাহেও ৯ জন মহিলা সহ ৫২ জনের রক্তদান বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুন: জেলাজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। তাপমাত্রা দেশের মধ্যে সর্বোচ্চ, এই পরিস্থিতিতেও রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লো মারোয়াড়ি যুব মঞ্চ। দাবদাহ উপেক্ষা করেই রক্তদান করলেন ৯ জন মহিলা সহ ৫২ জন রক্তদতা।

বাঁকুড়া মারোয়াড়ি যুব মঞ্চ স্থানীয় ধর্মশালায় আজ এক রক্তদান শিবিরের আয়োজন করে। প্রচন্ড দাবদাহের মধ্যে আয়োজিত এই শিবির সংগঠিত করতে সহযোগিতায় এগিয়ে আসে ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি। খাতড়া ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্ৰহ করে। প্রচণ্ড দাবদাহে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য মারোয়াড়ি যুব মঞ্চকে ধন্যবাদ জানিয়ে বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা বলেন, এই গরমে রক্তের চাহিদা মেটাতে এই শিবির যথেষ্ট ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *