আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৬ মার্চ: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পালা বদল অব্যাহত থাকছে। মঙ্গলবার বিকেলে বলরামপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন সদস্য সহ সাগরদিঘি ব্লকের একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন। বেশ কিছু দিন ধরেই তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান অব্যাহত আছে। আর তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর দাবি, মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেস আগের জায়গায় ফিরে আসবে এবং তৃণমূল তাদের পুরোনো অবস্থানে ফিরে যাবে।

