ভারত বাংলাদেশ সীমান্তে পণ্য বোঝাই ট্রাক থেকে ১৬১ কেজি রূপোর গয়না সহ ৪৮০টি মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ ফেব্রুয়ারি: ভারত বাংলাদেশ সীমান্তে পণ্য বোঝাই ট্রাক থেকে ১৬১ কেজি রূপোর গয়না সহ ৪৮০টি নামী কোম্পানির মোবাইল উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ। ধৃতদের নাম তারক রাম ও লাডা রাম। যদিও এটা বড়সড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের।

পুলিশ জানিয়েছে, ফল বোঝাই ট্রাক থেকে ১৬১ কেজি রূপোর গয়না, ৪৮০ টি নামী কোম্পানির মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ। গ্রেফতার চালক ও খালাসি।

জেলার পুলিশ সুপার তরুন হালদার জানান, এদিন পেট্টাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের ট্রাক আটক করে। ফল বোঝাই ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপোর গয়না ও ৪৮০ টি নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্টাপোল থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা। এরপর গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ফল বোঝাই ট্রাকটি রাজস্থান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পেট্টাপোল এসেছিল। ধৃত চালক তারক রাম ও খালাসি লাডা রামকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ফলের গাড়িকে ব্যবহার করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই পন্থা ব্যবহার করেছিল চোরা পাচারকারীরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার জানান, পেট্রাপোল থানা গোপন সূত্রে খবর পেয়ে এই বড়সড় সাফল্য পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *