৪৩১ টি ত্রাণ শিবির পুরুলিয়ায়, পৌছালো জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

সাথী দাস, পুরুলিয়া, ২৫ মে: যসের তাণ্ডবের পূর্বাভাস রয়েছে পুরুলিয়াতেও। তাই আগে থেকেই সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক এই দুর্যোগে যাতে জনজীবন বিপর্যস্ত না হয় ও ক্ষতির সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরুলিয়া পুরসভা তৎপরতার সঙ্গে আজ সকাল থেকে জোর কদমে এর প্রস্তুতি নিয়েছে। রাস্তার পাশে বিপদজনক অবস্থায় থাকা গাছের ডাল কেটে ফেলছে পুরসভার বিপর্যয় মোকাবিলা দল।

এদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এসে পৌছালো পুরুলিয়ায়। প্রায় একশ জন চারটি ভাগ হয়ে পুরুলিয়া জেলা সদর ছাড়াও রঘুনাথপুর, ঝালদা, বান্দোয়ানে মোতায়েন হয়। আসন্ন প্রাকৃতিক ঝঞ্ঝা মোকাবিলা করবে এই দলগুলি বলে প্রসাশনের পক্ষ থেকে বলা হয়েছে।

পুরুলিয়া শহরের বস্তি এলাকায় কাঁচা বাড়ি পরিদর্শন করেন জেলাশাসক রাহুল মজুমদার, পুলিশ সুপার এস সিলভামুরগন ও পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্যরা। দুর্যোগে ওই এলাকার বাসিন্দাদের সুরক্ষিত স্থানে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরুলিয়া জেলায় ৪৩১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ১৪ হাজার মানুষের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলাশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *