স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ সেপ্টেম্বর: খোদ পুলিশের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। নবদ্বীপ থানার ফরাসডাঙ্গা মোড়ের ঘটনা। ধৃত ব্যক্তির নাম উত্তম ঘোষ।

জানাগেছে, পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে গাঁজা পাচার করার সময় নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপের ফরাসডাঙ্গা মোড় থেকে উত্তম ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযোগ, তার গাড়িতে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাঁজা পাচারকারী ঐ ব্যক্তিকে। আজ তাকে এনডিপিএস আইনে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয়। যদিও উত্তম ঘোষের দাবি, সে এবং তার বাবা দুধের ব্যবসা করে, ফরাসডাঙ্গায় তার একটা চায়ের দোকান আছে। গাড়িতে কি করে গাঁজা এল সে জানে না।

