সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: প্রথম জেলা সম্মেলনের মধ্য দিয়ে পুরুলিয়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তৃণমূল কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। জেলার ৮৫ টি প্রকল্পের পাম্প অপারেটর, ভালব অপারেটর এবং গার্ডদের নিয়ে সংগঠন মজবুত করা হয় বলে জানান সংগঠনের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ স্বপন কুমার মাহাতো। সংগঠনের আজই প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে। তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে কার্য পরিচালন সমিতি ঘোষণা হয়।

সভা শেষে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরে জেলায় প্রথমবার সম্মেলন হল। তা আগামী দিনে আরও বিস্তৃত হবে। সদস্যরা এর সুফল পাবেন বলে আমার বিশ্বাস।”

