বাঁকুড়ায় বাইক চুরির ঘটনায় গ্ৰেপ্তার ২, উদ্ধার ৬টি মোটর সাইকেল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জানুয়ারি: অবশেষে পুলিশের জালে চোরাই চক্র। গত তিনমাস ধরে বাঁকুড়াজুড়ে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটতে থাকে। একের পর এক এই চুরির অভিযোগ বিব্রত করে তোলে পুলিশ প্রশাসনকে। অভিযোগ পেয়ে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা যৌথ ভাবে চুরির কিনারা করতে নামে। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল ওন্দা থানার পুনিশোল ও রতনপুর থেকে চুরি যাওয়া ৬টি মোটর সাইকেল উদ্ধার করে। সেই সঙ্গে গ্ৰেপ্তার করা হয় দু’জনকে। অনুমান করা হচ্ছে একটি চোরাই চক্র এই ঘটনায় যুক্ত। ধৃতদের গ্ৰেপ্তার করে চক্রের সাথে যুক্তদের গ্ৰেপ্তারের চেষ্টা চলানো হচ্ছে।

আজ এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, জেলাজুড়ে সক্রিয় এই চোরাই চক্রের দু’জনকে ইতিমধ্যেই গ্ৰেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে চুরি যাওয়া ৬টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *