ছবি: ত্রিপুরার ফাইল ছবি।
আমাদের ভারত, ৮ আগস্ট : ত্রিপুরায় খোয়াই থানার বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তারজন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আটকে দেওয়া হয়েছে থানার গেট।
বিপর্যয় মোকাবিলা আইনে গতকাল তৃণমূলের ১৪ জন নেতানেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। তাঁদের আজই আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই খোয়াই থানায় উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছনোর পর বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা।
অভিষেক ছাড়াও এদিন ত্রিপুরায় গিয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ ও দোলা সেন।

