চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ১৪৪ কিলোমিটার নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হল আজ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ মার্চ: শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৬ তম আবির্ভাব তিথি উপলক্ষে রবিবার মায়াপুরের ইসকন মন্দিরের পক্ষ থেকে হল বিশেষ অনুষ্ঠান। সকাল ছটায় থেকে শুরু হয় ৭২ ক্রোশ নবদ্বীপ মন্ডল পরিক্রমা।

আজ সকালের এই বিশেষ পরিক্রমায় অগণিত দেশি-বিদেশি ভক্ত অংশ নেন। তাঁরা মায়াপুর, তারনপুর ঘাট হয়ে সুবর্ণ বিহার, হরিহর ক্ষেত্র, পঞ্চানন তলা সহ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত স্থান হেঁটে পরিদর্শন করবেন। ৭২ ক্রোশ অর্থাৎ ১৪৪ কিলোমিটার পথ পরিক্রমা শেষে ভক্তরা ফিরে আসবেন ইসকন মন্দির প্রাঙ্গণে। এই বিশেষ নবদ্বীপ মন্ডল পরিক্রমা আজ থেকে শুরু হয়ে চলবে পাঁচদিন।

এই মিলন উৎসবের মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, বলে জানান ইসকনে মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *