নদীয়ার চাকদা থেকে উদ্ধার ১৪২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত , নদীয়া ২৩ মার্চ:
৬ টি বস্তায় ১৩২ কেজি গাঁজা উদ্ধার হল নদীয়ার চাকদহ থানার চুয়াডাঙ্গার ভাটপাড়া এলাকা থেকে। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুজন পাচারকারীকে। মিন্টু বিশ্বাস ও জয়দেব বিশ্বাস নামে ওই দুজনের বাড়ি চাকদহ থানার সান্যালচর এলাকায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ওই গাঁজা তারা হাবড়ায় পাচার করার চেষ্টা করছিল।

সোমবার রাত প্রায় দুটো নাগাদ চুয়াডাঙ্গার ভাটপাড়া এলাকায় মোটরবাইকে করে দুজন এসে গাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করেন। যদিও স্থানীয় একজন গাড়ির মালিক তার নিজের কাজেই সেই সময়ে গাড়ি নিয়ে রাস্তায়়় অপেক্ষায় ছিলেন। এর আগে তার একটা গাড়ি চুরি হয়ে গিয়েছিল। ওই যুবকদের দেখে তার চোর বলে সন্দেহ হয় এবং চিৎকার জুড়ে দেন। স্থানীয় লোকজন জড়ো হয়ে দুজনকে আটকে রাখেন। খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে। পুলিশ দুজনকে ধরে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে ওই এলাকার একটি চাষের জমি থেকে ৬ বস্তা গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। ওই গাঁজা তারা কোথা থেকে নিয়ে এসেছিল , কারা তাদের সঙ্গে জড়িত রয়েছে, পুলিশ তা জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *