অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ নভেম্বর: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএম দলে বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। রবিবার বিকেলে গোপীবল্লভপুর ১নং ব্লকের শাশড়া ৩নং অঞ্চলে উক্তা ৩৩ নং বুথের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রঘুনাথ বাসুরি সহ বিজেপির সুখেন্দু নন্দী, অরবিন্দ নন্দী, বলরাম বাসুরি সহ ২০ টি পরিবারের ১০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল বলে দাবি শাসক দল তৃণমূলের। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
এ বিষয়ে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, আজ উক্তা বুথের সিপিএম ও বিজেপি থেকে ২০ টি পরিবার সহ ১০০ জন তৃণমূলে যোগদান করল। তারা সকলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চেয়েছেন।

