সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীরl ঘটনায় গুরুতর আহত হয়েছে ছয় জন l রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বরাবাজার রাজ্য সড়কের টকোরিয়ার আলুবোনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টায় বরাবাজার থানা অন্তর্গত বেলবেড়া গ্রাম থেকে স্থানীয় বাসিন্দা অর্জুন গড়াই সপরিবারে বাইকে চেপে বরাবাজার দিকে যাচ্ছিলেন। সেই সময়ে বরাবাজার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে উল্টে যায় l পিকআপ ভ্যান ও বাইক আরোহী সহ মোট সাতজন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে বরাবাজার থানা পুলিশ স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যায়l

এদিন হাসপাতালে চিকিৎসা চলাকালীন বাইক আরোহী অর্জুন গড়াই এর মৃত্যু হয়। অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছেl
বরাবাজার থানা পুলিশ তদন্তে নেমে ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় l গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসেl

