সাথী দাস, পুরুলিয়া, ১১ অক্টোবর: মোষের লড়াই দেখতে গিয়ে গর্তে পড়ে মৃত্যু হল এক দর্শকের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার এলাকার সিন্দ্রি জিলিং গ্রামে। মৃতের নাম চিন্টু মোদক। তাঁর বাড়ি বরাবাজার থানার দান্দুডি গ্রামে।
এদিন সকালে ওই এলাকায় লড়াই চলাকালীন একটি মোষ লড়তে গিয়ে ময়দানের ধারে চলে আসে। মাঠের ধারে একটি বাড়ির থাম তৈরির জন্য বড় গর্ত করা ছিল। সেই সময় দর্শক সহ একটি মোষ গর্তে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় চিন্টু মোদক নামে ওই ব্যক্তির। ঘটনায় আহত হন একজন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কীভাবে সরকারি অনুমতি ছাড়াই ওই মোষ লড়াইয়ের আয়োজন করা হয়েছিল সেই নিয়ে পুলিশের নজর দারি নিয়ে উঠছে প্রশ্ন।

