সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মে: মাধ্যমিকের ফলাফলে বড় সাফল্য বাঁকুড়ার পড়ুয়াদের। মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর মেধা তালিকায় প্রথম দশে জেলার ১৪ জন পড়ুয়া স্থান করে নিয়েছে। রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মৈনাক মণ্ডল। সে বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৫। এবার মেধা তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে এক জন করে, ষষ্ঠ ও অষ্টম স্থানে দু’জন করে, নবম স্থানে তিন জন এবং দশম স্থানে ৫ জন কৃতি রয়েছে জেলার। আজ মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশের পর থেকেই এই সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৩১ জন পড়ুয়া। সেই তালিকায় তৃতীয় ও চতুর্থ সহ প্রথম ১০ স্থানে উঠে এসে ১৪ জনের নাম। উল্লেখ্য, মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুর সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়ের অভিরূপ ভদ্র ও দ্বিতীয় বীরভূমের সরোজিনী দেবী শিশু মন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৯৮ ও ৬৯৬। অন্যদিকে রাজ্য মেধা তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন তিনজন কৃতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌর জানা, পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের ছাত্র অঙ্কন কুমার জানা ও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৫।
অন্যদিকে মেধা তালিকার চতুর্থ স্থানে রয়েছে রোম কর্মকার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নাম্বার ৬৯৪। মাধ্যমিকের মেধা তালিকায় রয়েছে জেলার অগ্নিক মাল বিষ্ণুপুর হাই স্কুল এবং সপ্তাশ্ব চট্টোপাধ্যায়, অমর কানন দেশবন্ধু বিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২।শুভ্রনীল সিট, বিষ্ণুপুর হাই স্কুল ও অপ্রতিম মণ্ডল বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, অষ্টম স্থান অর্জন করেছে ৬৯০ নম্বর পেয়ে। জেলায় এবার মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে সায়ন কুম্ভকার ও মৈনাক নাগ বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল এবং ইন্দ্রনীল মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুল। এদের প্রাপ্ত নাম্বার ৬৮৯। দশম স্থান অধিকার করেছে অর্কদীপ শীল, বিষ্ণুপুর হাই স্কুল, কৃষ্ণা নন্দী বাঁকাদহ হাই স্কুল, সৌম্যজিৎ কুণ্ডু ও অভিষেক মণ্ডল বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল এবং অরিত্র চ্যাটার্জি, স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। তাদের প্রাপ্ত নাম্বার ৬৮৮।

