ভাটপাড়ায় রাতভর বোমাবাজি, আতঙ্কিত হয়ে মৃত এক মহিলা

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৮ মে:
ভাটপাড়ার বারুইপাড়া এলাকায় রাতভর চলা বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মহিলার। এই ঘটনার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

ভোটের ফল প্রকাশের পর থেকেই অশান্তি সৃষ্টি হয়েছে ভাটপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায়। রোজই ঘটে চলেছে বোমাবাজি ও বাড়ি ভাঙ্গচুরের ঘটনা। সোমবার ভাটপাড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়াতে বোমাবাজি শুরু হয়। এর আগেও এই এলাকায় ঘটা বোমাবাজির ঘটনায় বোমের আঘাতে মৃত্যু হয়েছিল এক যুবকের। ফের সোমবার গভীর রাতে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। এলাকাবাসীর অভিযোগ, রোজ চলা এই বোমাবাজির কারনে তারা আতঙ্কিত হয়ে পরেছেন। আর এই আতঙ্ক থেকেই বোমাবাজির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রমাবতী দেবী নামে ৫৮ বছর বয়সী এক মহিলার। এই বোমাবাজির ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।

দিনের পর দিন এই বোমাবাজির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হায় পড়েছে। প্রত্যেকে চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক। মঙ্গলবার ওই এলাকায় তদন্তে আসেন ব্যারাকাপুর এর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতার করা হবে বলে জানান মনোজ ভার্মা। তিনি বলেন, পরিস্থিতি এখন অনেকটাই সামলে গেছে এই এলাকার। পুরো ঘটনার তদন্ত চলছে এবং যাতে আর এই বোমাবাজি ঘটনা না ঘটে তারদিকে পুলিশ নজরদারি রাখছে, এই এলাকার শান্তি যাতে বজায় থাকে তার জন্য চেষ্টা চালাচ্ছি। এই এলাকায় সিসি টিভি ক্যামেরা বসানো হবে যাতে আগামী দিনে এরকম কিছু ঘটলে দুষ্কৃতীদের ধরা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *