করোনা আবহে কর্মবিরতির সিদ্ধান্ত নিল রানাঘাট মহাকুমা আদালতের আইনজীবীরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ এপ্রিল:
করোনা কারণে রানাঘাট মহকুমা আদালতে কর্মবিরতিতে যেতে বাধ্য হল আইনজীবীরা। রানাঘাটে ক্রমশই বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। এমতাবস্তায় সংক্রমণ যাতে রোধ করা যায় সেই কারণে আগামীকাল থেকে রানাঘাট মহকুমা আদালতে কর্মবিরতি ঘোষণা করলো রানাঘাট বার অ্যাসোসিয়েশন। এই কর্মবিরতি চলবে আগামী ৩রা মে পর্যন্ত। তারপর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

ইতিমধ্যেই রানাঘাট মহকুমা আদালতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজন আইনজীবীর। বর্তমানে রানাঘাটের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় চক্রবর্তী একথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *