কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট:
তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের সময় শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ ধ্বনি! অবাক করার মত এবং হাস্যকর এই ঘটনাটি ঘটে চন্দ্রকোনা ব্লকের লক্ষ্মীপুর জিপির ইঁদা বুথের অনুষ্ঠানে।
স্থানীয় কোনও মাঝারি বা ছোট মাপের নেতার সামনে নয়, রীতিমতো হেভিওয়েট এবং অতি পরিচিত সুজাতা খাঁ মন্ডল এর সামনে এই ঘটনা ঘটে। সুজাতা দেবী বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি এবং সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী।
সুজাতা খাঁ মণ্ডল আগে বিজেপিতে ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন সুজাতা দেবী তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং তারপরই যিনি স্লোগান দিচ্ছিলেন, তিনি বলেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। পরমুহূর্তে নিজের ভুল বুঝতে পারেন তিনি। যদিও এই ব্যাপারে সুজাতা দেবী নির্বিকার ছিলেন।
কিন্তু কেন এই ভুল হল? এই এই প্রশ্নে যেমন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তেমনি অনেকেই হাসছেন।
ভগবন্তপুর ১ অঞ্চলের একটি রক্তদান শিবিরে এসেছিলেন সুজাতা খাঁ মন্ডল। এরপরে লক্ষ্মীপুরে ইঁদা বুথে তৃণমূল কর্মীদের অনুরোধে তিনি দলীয় পতাকা উত্তোলন করেন।
স্লোগান বিভ্রাটের পর দেখা যায়, উত্তোলিত উত্তোলিত দলীয় পতাকাটিও হঠাৎ করে নিচে পড়তে থাকে।
শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শ্লোগান দেওয়ার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনা ১ ব্লক এর সভাপতি সুজয় পাত্রর সাফাই, শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়ে, নাকি জিন্দাবাদ বলা হয়ে গিয়েছিল। তিনি ওই কর্মীকে অশিক্ষিত বলে উল্লেখ করেন।

