আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জুন: পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির উদ্যোগে প্রতিটি মন্ডলে পালিত হল বিশ্ব যোগ দিবস।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে তমলুক জেলা সদরের রূপনারায়ণ তীরবর্তী এলাকায় তমলুক নগর মন্ডলের উদ্যোগে পালিত হয় বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়ামের বিভিন্ন পর্যায়ের মাধ্যমে পালিত হল দিনটি। আজকের এই যোগব্যায়ামে অংশ নেন রাজ্য সম্পাদক নবারন নায়েক সহ-সভাপতি সুকান্ত চৌধুরী জেলা নেতৃত্ব প্রাক্তন বিধায়ক এবং তমলুক পৌরসভার কাউন্সিলর জয় দাস নায়েক সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে এবং তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডলের এই দিনটি পালিত হয় বিভিন্ন নেতৃত্বের উপস্থিতিতে।

আন্তর্জাতিক যোগ দিবসে আজ ভারতীয় জনতা পার্টি কাঁথি নগর মণ্ডলে পক্ষ থেকে সকাল ৭টায় কাঁথি রেল স্টেশন ময়দানে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ও কাঁথি নগরবাসী নাগরীক বৃন্দ দের নিয়ে বিভিন্ন রকমের যোগ ব্যামের মধ্যে দিয়ে যোগা দিবস পালন করা হয়।

আজকের এই যোগ দিবসের কার্যক্রমে উপস্থিতি ছিলেন, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুধাম পণ্ডিত, রাজ্য কমিটি সদস্য অমলেন্দু পাহাড়ী, সোমনাথ রায়, জেলা নেতৃত্ব প্রভাকর চৌধূরী, মুনমুন দাস, মহিলা মোর্চা নেত্রী রুবী মান্না, ঘনশ্যামলা দাস, কাঁথি নগর মণ্ডল সভাপতি ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার সুশীল দাস, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর তাপস দলই, নগর মণ্ডল সম্পাদিকা ইলোরা চক্রবর্তি মহাসয়া ছাড়া বিজেপি নেতৃত্ব কার্যকর্তা, এলাকা বাসীগণ। কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডলের আজকের দিনটি যথাযথভাবে যোগ ব্যায়ামের মাধ্যমে পালন করা হয়।

