ত্রিপুরায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে গোপীবল্লভপুরে পথ অবরোধ যুব তৃণমূলের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: ত্রিপুরায় তৃণমূলের মুখপাত্র তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড় অবরোধ করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূল। এদিন ব্লক যুব তৃণমূল সভাপতি সত্যকাম পট্টনায়েকের নেতৃত্বে যুব কর্মীরা দীর্ঘক্ষণ হাতিবাড়ি মোড় অবরোধ করে রাখেন। অবরোধের জেরে গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰাম এবং ওড়িশাগামী গাড়ি ৯ নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকে। পরে এই অবরোধের সময় এদিন গোপীবল্লভপুরের টিকায়েতপুর গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসার পথে অবরোধ দেখে মন্ত্রী শ্রীকান্ত মাহাত গাড়ি থেকে নেমে যুব কর্মীদের সঙ্গে দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *