ফের লঙ্কাপাড়ায় নৃশংস খুন, নেপথ্যে দুষ্কৃতিদের তোলাবাজি

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৪ সেপ্টেম্বর:
ভোজালি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিকবার কোপ মেরে নৃশংসভাবে হত্যা করা হল এক যুবককে।বৃহস্পতিবার খুনের এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা সদর থেকে প্রায় ৮০ কিমি দূরে ভারত-ভূটান সীমান্তের প্রত্যন্ত লঙ্কাপাড়া চা-বাগানে। পুলিসের তরফে প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের নাম অরুন লামা(৩২)। স্থানীয় যুবক। খুনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মাদারিহাট-বীরপাড়া ব্লক জুড়ে।

জানা গেছে, গত ২০ মাসের হিসেব ধরলে লঙ্কাপাড়া এলাকায় নৃশংসভাবে খুন হল ৫ যুবক। কখনো ধারালো অস্ত্র কখনো বা আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে প্রতিটি খুনের ক্ষেত্রে। মাঝে পুলিশি সক্রিয়তা বাড়ায় কিছুদিন শান্ত থাকলেও কালকের ঘটনায় আবার আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মহলের একাংশ সাফ জানিয়েছেন, তোলা আদায়ের বখরা নিয়ে দুই দল দুষ্কৃতির গন্ডগোল। তার জেরেই খুন হয়েছে একজন। বীরপাড়া ও ভূটানের পাগলির মধ্যে ডলোমাইট বোঝাই লরি চলাচল করে সারাবছর। সেখানেও গুন্ডা ট্যাক্স নেবার অভিযোগ এসেছে গত কয়েকবছর ধরে। কার দখলে থাকবে এলাকা তাই নিয়ে রেষারেষি। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে একই এলাকায় দুই ঠিকাদারকে গুলি করে হত্যা করা হয়। এরপর টানা রেইড অভিযান চলিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বীরপাড়া থানার পুলিস।

তবে স্থানীয়দের একটি অংশের কথায়, লঙ্কাপাড়া এলাকায় মানুষ খুন অনেকের কাছেই জলভাত। পুলিসকে গোটা সীমান্ত এলাকায় কঠোরতম পদক্ষেপ নিতে হবে।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে।
জেলা পুলিস সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়্র একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি অস্ত্র উদ্ধার হয়েছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। “জানা গেছে ধৃত ব্যাক্তির নাম জীবন সারকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *