খড়্গপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

জে মাহাতো, আমাদর ভারত, মেদিনীপুর, ৭ মার্চ:  রবিবার রাতে সাত মিলিমিটারের একটি পিস্তল ও তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ধৃত যুবকের নাম সঞ্জিত রায়।

গত শুক্রবার নিমপুরা মাঠে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ওই এলাকার বাসিন্দা রঞ্জিত ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর তদন্তে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জিত রায়ের নাম উঠে আসে। বিহারের বাসিন্দা সঞ্জিতই নিমপুরা মাঠে গুলি চালনার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে। পৌরসভা নির্বাচনের সময় খড়্গপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে সে কেন এসেছিল তা নিয়ে পুলিশ মহলে প্রশ্ন উঠেছে।

তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হলেও ধৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জিত কোনও দলের হয়ে কাজ করতে খড়্গপুরে আসেনি। এসেছিল একটা কাজের সন্ধানে। আজ সোমবার ধৃত যুবককে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *