মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি, গ্রেপ্তার যুবক

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ এপ্রিল: দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ধর্ষণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবককের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জে। ঘটনার পর ওই কিশোরীকে প্রণণাশে হুমকি দেয় ওই যুবক বলে অভিযোগ। এরপর থানার দারস্থ হয়েছে ওই কিশোরীর পরিবার।

ইতিমধ্যেই হাঁসখালির ঘটনা নিয়ে যখন রাজ্যজুড়ে তোলপাড় পরিস্থিতি, পাশাপাশি মালদার কালিয়াচকেও গণ ধর্ষণের ঘটনা ঘটেছে, ঠিক তার পরেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কামালপুরে ধর্ষণের ঘটনা ঘটলো দশম শ্রেণির ছাত্রীকে। এই ঘটনায় রিতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গ্ৰেফতার করা হয়েছে রশিদ নামে অভিযুক্ত ওই যুবকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি সামসেরগঞ্জের নতুন শিবনগর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *