বর্ধমানে যুবক খুনে গ্রেফতার অভিযুক্ত

আমাদের ভারত, বর্ধমান,৩ জুলাই: বৃহস্পতিবার বর্ধমানের সরাইটিকর এলাকায় খুন হয় প্রদীপ মাঝি নামে এক যুবক। সেই খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত হীরু মাঝিকে এদিন গ্রেফতার করার পর বর্ধমান জেলা আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রদীপ মাঝির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে কেউ তাকে ডেকে নিয়ে যায়। সারাদিন আর সে বাড়ি ফেরেনি। ওইদিন বিকেলের দিকে বর্ধমানের সরাইটিকর এলাকায় দিঘিরপাড় এলাকা থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুন হওয়া যুবকের নাম প্রদীপ মাঝি। এই ঘটনায় শুক্রবার বিকালে হীরু মাঝি নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার কথা শুনে পুলিশ নিশ্চিত হয় সে’ই এই খুনের ঘটনায় যুক্ত। এরপরেই তাকে পুলিশ গ্রেফতার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, যুবক খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ খুনের কিনারা করে ফেলেছে। এদিন ধৃত হীরু মাঝিকে জেলা আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন, হীরু মাঝির স্ত্রী দিন দুয়েকের জন্য প্রদীপ মাঝির সঙ্গে পালিয়ে যায়। সেই আক্রোশেই খুনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *