নারায়ণগড়ে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল:  আবারও আগ্নেয়াস্ত্র সহ শেখ ফিরোজ নামে এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ। তার বাড়ি খড়্গপুর এলাকায়। রবিবার রাতে নারায়ণগড় থানার পুলিশ টহল দেওয়ার সময় রামপুরার কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কাছে থাকা লাইলনের ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।

গতকালই নারায়ণগড় থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের কুচলী ব্রিজ থেকে গোপাল নায়েক নামে এক ব্যক্তিকে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর সেই ৬০ নম্বর জাতীয় সড়কের রামপুরার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ শেখ ফিরোজকে ধরল নারায়ণগড় থানার পুলিশ। দুটি ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূলত রাস্তায় ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই কয়েকবার নারায়ণগড় থানার মকরামপুর এলাকা থেকে একাধিক ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। এর পরেই রাত থেকে জাতীয় সড়কে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *