সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর: এক প্রতিবন্ধী কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে এক যুবককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। আজ তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাঁকুড়া সদর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় যে এক প্রতিবন্ধী কিশোরীর উপর এক যুবক যৌন নির্যাতন করে।এই ঘটনার পর অভিযুক্ত যুবক আত্মগোপনের চেষ্টা করে। এদিকে অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালায়। কয়েক ঘন্টার মধ্যে ই অভিযুক্ত যুবককে পাকড়াও করে।পুলিশের জেরায় সে দোষ কবুল করে। আজ তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়।

