ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার নির্যাতন, গোপালনগরে গ্রেফতার অভিযুক্ত যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট: খুন করার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম সুজন বিশ্বাস। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়।

সূত্রের খবর, নির্যাতিতা গৃহবধূর স্বামী কাজের সূত্রে ভিন দেশে থাকেন। বাড়িতে একাই থাকত ওই গৃহবধূ। সেই সুযোগ নিয়ে রাতের অন্ধকরে প্রায় ওই তার ঘরে ঢুকত সুজন। হাতে চাকু নিয়ে তাকে খুন করার ভয় দেখাতো বলে অভিযোগ। এরপর গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করত।

নির্যাতিতার অভিযোগ, গত মঙ্গলবার সে ধর্ষণ করে। সোমবার নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সুজন বিশ্বাসকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্তকে গোপালনগর থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নিজেদের হেফাজতের চেয়ে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালগর থানার ওসি চিন্তামণি নস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *