ধানতলায় যুবতী খুন, গ্রেফতার যুবক, আহত আরও ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ অক্টোবর:
লক্ষ্মীপুজোর সকালে এক যুবতীকে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত আরও দুই। তাদের আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, বুধবার সকালে নদিয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া ঘোষ পাড়া এলাকায় পিন্টু হাজরা নামের এক যুবক নেশাগ্রস্থ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎই স্থানীয় শ্যামাশ্রী হাজরা (২৫) নামে এক যুবতীর ওপর চড়াও হয়।
অভিযোগ, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল। তারর হাত থেকে ওই যুবতীকে উদ্ধার করতে এলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নরেন ঘোষ (৬৫) ও বিশ্বনাথ হাজরা(৭০) নামের আরও দুই জন। পরে আক্রান্তদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে কোনো ক্রমে আক্রমণকারী ওই যুবককে ধরে ফেলে। পরে স্থানীয়রা আক্রান্তদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নামের শ্যামাশ্রী হাজরা নামের ওই যুবতীকে মৃত ঘোষণা করে। ঘটনায় বাকি দুই আহত রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। কি কারনে ওই যুবক এই ধরণের ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে ধানতলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *